চট্টগ্রাম শনিবার, ০৭ মার্চ, ২০২৬

সর্বশেষ:

সাতকানিয়ায় নামি ব্র্যান্ডের ট্যাগ লাগিয়ে কাপড় বিক্রির দায়ে অর্থদণ্ড

সাতকানিয়ায় নামি ব্র্যান্ডের ট্যাগ লাগিয়ে কাপড় বিক্রির দায়ে অর্থদণ্ড

 সাতকানিয়া সংবাদদাতা 

৭ মার্চ, ২০২৬ | ১০:১৭ অপরাহ্ণ

চট্টগ্রামের সাতকানিয়ায় নামি-বেনামি ব্র্যান্ডের কাপড়ে নিজেদের ইচ্ছেমতো ট্যাগ লাগিয়ে ক্রেতাদের সাথে প্রতারণা করার অভিযোগে ‘রেভলন’ নামে একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

 

শনিবার (৭ই মার্চ) বিকেলে উপজেলার কেরানিহাট এলাকায় এই অভিযান পরিচালনা করেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান।

 

প্রশাসন সূত্রে জানা গেছে, ওই প্রতিষ্ঠানটি সাধারণ কাপড়ে বিভিন্ন নামি ব্র্যান্ডের ভুয়া ট্যাগ লাগিয়ে এবং ‘একদাম’ নির্ধারণ করে ক্রেতাদের সাথে প্রতারণা করে আসছিল। এমন অভিযোগের সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানটিকে নগদ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে ভবিষ্যতে এ ধরনের প্রতারণামূলক কাজ থেকে বিরত থাকার জন্য তাদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

 

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান জানান, ক্রেতাদের স্বার্থ রক্ষায় এবং প্রতারণা রোধে প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। বাজারে নকল বা ভুয়া ব্র্যান্ডের পণ্য বিক্রি করে সাধারণ মানুষকে ঠকালে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি প্রদান করেন।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট