চট্টগ্রাম শনিবার, ০৭ মার্চ, ২০২৬

সর্বশেষ:

সেন্টমার্টিনে গাঁজা নিয়ে ৮ রোহিঙ্গাসহ আটক ৯

সেন্টমার্টিনে গাঁজা নিয়ে ৮ রোহিঙ্গাসহ আটক ৯  

টেকনাফ সংবাদদাতা

৭ মার্চ, ২০২৬ | ৮:২১ অপরাহ্ণ

সেন্টমার্টিন সংলগ্ন সমুদ্র এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযানে ১০ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ ৯ জন মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।

 

শনিবার (৭ মার্চ) ভোরে সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপের দক্ষিণ-পশ্চিম উপকূলে এই অভিযান চালানো হয়। জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ১২ হাজার টাকা।

 

আটককৃত ৯ জনের মধ্যে আটজনই উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। তারা হলেন-উখিয়ার পালংখালী ৬ নম্বর ক্যাম্পের মো. তাহের (৬০), তার দুই ছেলে তারেক আজিজ (২৩), শারুখ আজিজ (২৬) এবং মেয়ে সোহানা আজিজ (১৪), একই ক্যাম্পের ওমর ফারুক (২৭), ৫ নম্বর ব্লকের মো. সিদ্দিক (২২) এবং ১ নম্বর ক্যাম্পের আব্দুল্লাহ (২৭), ল্যাদা ২৪ নম্বর ক্যাম্পের মো. হালিম (৩৬) এবং টেকনাফ সদরের মুশকিলিয়া পাড়ার বাসিন্দা সিরাজ মিয়া (৫৫)।

 

কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১টার দিকে কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিন এই অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের বোটকে থামার সংকেত দেওয়া হলে পাচারকারীরা পালানোর চেষ্টা করে। পরে কোস্ট গার্ড সদস্যরা ধাওয়া করে বোটটি আটক করেন এবং তল্লাশি চালিয়ে মাদক উদ্ধার করেন ।

 

আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট