চট্টগ্রাম শনিবার, ০৭ মার্চ, ২০২৬

সর্বশেষ:

সাতকানিয়ায় পাহাড় কাটা বন্ধে প্রশাসনের কঠোর অভিযান

সাতকানিয়ায় পাহাড় কাটা বন্ধে প্রশাসনের কঠোর অভিযান

সাতকানিয়া সংবাদদাতা

৭ মার্চ, ২০২৬ | ৭:২৭ অপরাহ্ণ

চট্টগ্রামের সাতকানিয়ায় অবৈধভাবে পাহাড় কেটে ইটভাটায় মাটি সরবরাহ বন্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

 

শনিবার (৭ মার্চ) সকালে উপজেলার এওচিয়া ইউনিয়নের চূড়ামণি এলাকায় এই অভিযান চালানো হয়।

 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান এবং বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা এই অভিযান পরিচালনা করেন।

 

প্রশাসন সূত্রে জানা গেছে, কিছু অসাধু চক্র দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন স্থানে পাহাড় কেটে ট্রাক ও ডাম্পারের মাধ্যমে ইটভাটায় মাটি সরবরাহ করে আসছিল। এর ফলে একদিকে যেমন প্রাকৃতিক পাহাড়ে ধস নামছিল, তেমনি পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপরও এর মারাত্মক বিরূপ প্রভাব পড়ছিল। অভিযান চলাকালে মাটি পরিবহনের কাজে ব্যবহৃত সড়কগুলো কেটে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।

 

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান স্পষ্ট জানিয়েছেন যে, পাহাড় কাটার বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তিনি আরও জানান, পাহাড়খেকোদের বিরুদ্ধে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট