চট্টগ্রাম শনিবার, ০৭ মার্চ, ২০২৬

সর্বশেষ:

আনোয়ারায় মাটি কাটার স্কেভেটর জব্দ

আনোয়ারায় মাটি কাটার স্কেভেটর জব্দ

আনোয়ারা সংবাদদাতা

৭ মার্চ, ২০২৬ | ৭:১৪ অপরাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারায় দীর্ঘদিন ধরে চলা অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে কঠোর অবস্থানে নেমেছে উপজেলা প্রশাসন।

 

শুক্রবার (৭ মার্চ) দিবাগত রাত সাড়ে ১০টায় উপজেলার রায়পুর ইউনিয়নের সরেঙ্গার বাইন্যারদীঘি এলাকায় এক অভিযান চালানো হয়।

 

 উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা এই অভিযান পরিচালনা করেন।

তিনি জানান, অভিযান চলাকালে অবৈধভাবে মাটি কাটায় ব্যবহৃত একটি স্কেভেটর জব্দ করা হয়। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে ঘটনার সাথে জড়িতরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। অবৈধভাবে মাটি কেটে পরিবেশ ও কৃষিজমি নষ্ট করার কোনো সুযোগ দেওয়া হবে না এবং জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে রাতের অন্ধকারে মাটি কাটার ফলে এলাকার কৃষিজমি ও বসতভিটা ঝুঁকির মুখে পড়ছিল। প্রশাসনের এই সময়োপযোগী অভিযান অবৈধ মাটিখেকোদের জন্য একটি সতর্কবার্তা হিসেবে কাজ করবে বলে তারা মনে করছেন।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট