চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৫ মার্চ, ২০২৬

সর্বশেষ:

সেন্টমার্টিনে ২০০ কেজির বিশাল বোল মাছ, বিক্রি হলো আড়াই লাখ টাকায়

সেন্টমার্টিনে জেলের জালে ২০০ কেজির বোল মাছ, বিক্রি আড়াই লাখে

টেকনাফ সংবাদদাতা

৫ মার্চ, ২০২৬ | ১০:২৯ অপরাহ্ণ

সেন্টমার্টিন দ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে বিশাল আকৃতির একটি বোল মাছ, যার ওজন প্রায় ২০০ কেজি। এটি ২ লাখ ৫৫ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) কাইসার উদ্দিনের মালিকানাধীন একটি ট্রলারে মাছটি ধরা পড়ে।

স্থানীয় জেলে ইমরান হোসেন জানান, বৃহস্পতিবার সেন্টমার্টিন সংলগ্ন সাগরে কাইসার উদ্দিনের ট্রলারের জালে এই বিশাল মাছটি আটকে পড়ে। মাছটি ধরার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়। জানা গেছে, মাছটি টেকনাফ বাজারে নিয়ে কেটে খুচরা মূল্যে বিক্রি করা হবে।

টেকনাফ মৎস্য কর্মকর্তা উম্মুল ফারা বেগম তাজকিরা জানান, স্থানীয়ভাবে ‘বোল’ মাছ (রায়মাস বোলা) হিসেবে পরিচিত এই প্রজাতিটি অত্যন্ত মূল্যবান ও বিরল। সাধারণত শীত মৌসুমে বঙ্গোপসাগরে এই মাছের দেখা মেলে।

তিনি আরও জানান, এই প্রজাতির মাছ সাধারণত ৫ থেকে ১৫ কেজি ওজনের হয়ে থাকে, তবে মাঝেমধ্যে ১০০ থেকে ২০০ কেজির বেশি ওজনের বড় বোল মাছও জেলেদের জালে বা বড়শিতে ধরা পড়ে। বড় আকারের এসব মাছ বাজারে উচ্চমূল্যে বিক্রি হওয়ায় জেলেদের কাছে এটি অত্যন্ত লাভজনক ও মূল্যবান হিসেবে বিবেচিত হয়।

পূর্বকোণ/সিজান/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট