চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৫ মার্চ, ২০২৬

সর্বশেষ:

মাচা থেকে পড়ে বিদ্যুতের তারে স্পর্শ: মিরসরাইয়ে প্রাণ গেল নির্মাণ শ্রমিকের

মিরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল নির্মাণ শ্রমিকের

মিরসরাই সংবাদদাতা

৫ মার্চ, ২০২৬ | ৬:৪৭ অপরাহ্ণ

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি নতুন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সাইফুল ইসলাম (৩০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর নিজামপুর রেল স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুল ওই এলাকার আবুল কালামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাইফুল নিজামপুর রেল স্টেশন এলাকায় মো. বেলাল হোসেনের একটি নতুন বাড়ির নির্মাণ কাজ করছিলেন। কাজ করার সময় হঠাৎ মাচা ভেঙে পড়ে যাওয়ার উপক্রম হলে তিনি ভারসাম্য রক্ষায় বিদ্যুতের তার জড়িয়ে ধরেন। এতে বিদ্যুতের তার ছিঁড়ে তিনি নিচে পড়ে যান এবং গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে সীতাকুণ্ড মডার্ণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই বিষয়ে নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক আব্দুর রশিদ জানান, মধ্যম ওয়াহেদপুর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যুর খবর তিনি পেয়েছেন । দাপ্তরিক কাজে আদালত ভবনে থাকায় বিস্তারিত পরে জানানো হবে বলে জানান তিনি।

সাইফুলের স্ত্রী একজন শারীরিক প্রতিবন্ধী এবং তার দুই মেয়ে সন্তান রয়েছে। তার এই আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পূর্বকোণ/সিজান

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট