চট্টগ্রাম মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬

সর্বশেষ:

টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

টেকনাফ সংবাদদাতা

৩ মার্চ, ২০২৬ | ১০:২৭ অপরাহ্ণ

কক্সবাজরের টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ মো. রফিক (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫।  

 

সোমবার (২ মার্চ) পৌরসভার খোনকার পাড়া বিচ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। রফিক কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের লারপাড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ হোসেনের ছেলে।

 

র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক আ.ম. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, সোমবার গভীর রাতে পৌরসভার সাইফা কুলিং কর্ণারের সামনে পাকা রাস্তার ওপর একদল মাদক ব্যবসায়ী ইয়াবা কেনাবেচার জন্য অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব সদস্যরা সেখানে পৌঁছান। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে দুইজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে ধাওয়া করে রফিককে আটক করা সম্ভব হয়, তবে তার অপর এক সহযোগী কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে রফিকের হেফাজতে থাকা একটি প্লাস্টিক বস্তা তল্লাশি করে কালো কসটেপে মোড়ানো ৫টি প্যাকেট থেকে মোট ৪৯,৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তারকৃত আসামি একজন চিহ্নিত মাদক কারবারি। তিনি টেকনাফ, কক্সবাজার ছাড়াও ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে দীর্ঘদিন ধরে মাদক সরবরাহ করে আসছিলেন।

 

উদ্ধারকৃত মাদকসহ আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট