চট্টগ্রাম মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬

সর্বশেষ:

লোহাগাড়ায় টপসয়েল কাটার দায়ে ডাম্পার-এস্কেভেটর জব্দ

লোহাগাড়ায় টপসয়েল কাটার দায়ে ডাম্পার ও এস্কেভেটর জব্দ

লোহাগাড়া সংবাদদাতা

৩ মার্চ, ২০২৬ | ১:১২ অপরাহ্ণ

চট্টগ্রামের লোহাগাড়ায় ফসলি জমির টপসয়েল কাটার দায়ে ১টি ডাম্পার (ছোট ট্রাক) ও ২টি এস্কেভেটর জব্দ করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

 

সোমবার (২ মার্চ) গভীর রাতে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব গাড়ি জব্দ করা হয়।

 

অভিযানে নেতৃত্ব দেন লোহাগাড়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাইফুল ইসলাম। এ সময় তার সাথে সেনাবাহিনী, লোহাগাড়া থানা পুলিশের সদস্য, আনসার সদস্য ও ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

লোহাগাড়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম জানান, অভিযানের খবর পেয়ে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ২টি এস্কেভেটর ও ১টি ডেম্পার জব্দ করা হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট