চট্টগ্রাম মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬

বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় উঠে আসবে দুর্ভোগ ও সম্ভাবনার চিত্র: সরোয়ার আলমগীর

বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় উঠে আসবে দুর্ভোগ ও সম্ভাবনার চিত্র: সরোয়ার আলমগীর

ফটিকছড়ি সংবাদদাতা

২ মার্চ, ২০২৬ | ১০:০৫ অপরাহ্ণ

মাহে রমজান উপলক্ষে ফটিকছড়ি প্রেসক্লাবের উদ্যোগে ‘রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল’ অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (২ মার্চ) ফটিকছড়ি উপজেলা পরিষদস্থ শহীদ শফিকুর নূর মওলা বীর প্রতীক গণমিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীর।

 

তিনি বলেন, ফটিকছড়ির মানুষ তাকে প্রত্যক্ষ ভোটে সংসদ সদস্য নির্বাচিত করেছেন এবং তিনি তাদের স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাবেন।

 

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনাদের বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় উঠে আসবে জনদুর্ভোগের কথা আর সম্ভাবনার চিত্র।” তিনি তার আগামী দিনের পথচলায় সাংবাদিক সমাজকে পাশে থাকার আহ্বান জানান।

 

ফটিকছড়ি প্রেসক্লাব সভাপতি এস এম মোরশেদ মুন্নার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু এখলাছ ঝিনুক, যুগ্ম সম্পাদক নাছির উদ্দীন ও সহসম্পাদক সাইফুর রহমান সোহানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী সার্কেলের এএসপি কাজী তারেক আজিজ, ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহিম, হালদা গবেষক প্রফেসর ড. মন্জুরুল কিবরিয়া এবং শিল্পপতি রাকিবুল আলম চৌধুরী।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম উদ্দিন, নাজিরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহাবুদ্দিন, উপজেলা প্রকৌশলী জুনায়েদ আবছার চৌধুরী, ফটিকছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জহির আজম চৌধুরী এবং উপজেলা জামায়াতে ইসলামীর আমির নাজিম উদ্দিন ইমুসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

 

প্রেসক্লাব সদস্যদের মধ্য থেকে অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন কামাল উদ্দিন, এমরান হোসেন ফরহাদ, কাউছার সিকদার, আলমগীর নিশান, আনোয়ার হোসেন ফরিদ প্রমুখ।

 

ইফতার মাহফিলে স্থানীয় বিশিষ্টজন ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট