চট্টগ্রাম সোমবার, ০২ মার্চ, ২০২৬

বাঁশখালীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৩ জনের বিনাশ্রম কারাদণ্ড 

বাঁশখালীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৩ জনের বিনাশ্রম কারাদণ্ড 

বাঁশখালী সংবাদদাতা 

২ মার্চ, ২০২৬ | ১১:৩২ পূর্বাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালীতে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে অভিযানের তথ্য ফাঁস করে দেয়ার অভিযোগে অভিযুক্ত ও মাটিকাটায় জড়িত ৩ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

 

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- মো. রিদুয়ান (২৯), নুরুল আলম (৪৫) ও মো. ইব্রাহিম (৪৫)।

 

রবিবার (১ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টা থেকে ৩টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন সরল ইউনিয়নের জালিয়াঘাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর সানি।

 

তিনি বলেন, রাতের অন্ধকারে অবৈধভাবে মাটি কাটার দায়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনায় আইন ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। আটক মো. রিদওয়ানকে ৬ মাসের বিনাশ্রম এবং নুরুল আলম ও মো.ইব্রাহিমকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।  তিনি বলেন, আটকদের বিরুদ্ধে অভিযানের তথ্য ফাঁস করে মাটি কাটার সাথে যুক্ত সংশ্লিষ্টদের কাছে পৌঁছে দেওয়ার প্রমাণ ও পাওয়া গেছে।  এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট