চট্টগ্রাম রবিবার, ০১ মার্চ, ২০২৬

সর্বশেষ:

কাতারে মিসাইল হামলা: রাউজানের ইলিয়াস মাস্টারের অলৌকিক বেঁচে ফেরা

কাতারে মিসাইল হামলা: রাউজানের ইলিয়াস মাস্টারের অলৌকিক বেঁচে ফেরা

রাউজান সংবাদদাতা

১ মার্চ, ২০২৬ | ১১:১৭ অপরাহ্ণ

কাতারের ইন্ডাস্ট্রিয়াল এরিয়া–২ নম্বর এলাকায় রবিবার সকাল ৭টার দিকে এক ভয়াবহ মিসাইল হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় সৃষ্ট অগ্নিকাণ্ডে চট্টগ্রামের রাউজান উপজেলার দক্ষিণ নোয়াপাড়ার বাসিন্দা ইলিয়াস মাস্টারের কর্মস্থল হীরা ফ্রুডস কোম্পানির একাধিক গোডাউন সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।

 

জানা গেছে, ঘটনার সময় গোডাউন এলাকার শ্রমিকরা সবাই সেহরি খেয়ে ঘুমন্ত অবস্থায় ছিলেন। এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যেও সৌভাগ্যক্রমে রাউজানের ইলিয়াস মাস্টার অল্পের জন্য প্রাণে রক্ষা পান। তবে এই অগ্নিকাণ্ডে কোম্পানিটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে নিশ্চিত করেছেন কাতার চট্টগ্রাম সমিতি ও রাউজান সমিতির সাংগঠনিক সম্পাদক মো. বখতিয়ার।

 

এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে কাতার চট্টগ্রাম সমিতি ও রাউজান সমিতি। সংগঠনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে এবং দ্রুত প্রয়োজনীয় সহায়তা প্রদানের আহ্বান জানানো হয়েছে।

 

বর্তমানে স্থানীয় কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণ এবং ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ চালিয়ে যাচ্ছে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট