চট্টগ্রাম রবিবার, ০১ মার্চ, ২০২৬

সর্বশেষ:

রাজস্থলীতে আগুনে ছাই পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের স্কুল

রাজস্থলীতে আগুনে ছাই পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের স্কুল

রাজস্থলী সংবাদদাতা

১ মার্চ, ২০২৬ | ১১:৩৫ অপরাহ্ণ

রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার ইসলামপুর ইউনিয়নে একটি প্রাক প্রাথমিক বিদ্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অধীনে পরিচালিত বিদ্যালয়টি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।

 

জানা গেছে, শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার বালুমুড়া পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই আগুনের ঘটনা ঘটে।

 

বাঙ্গালহালিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সদস্য এমদাদুল হক মিলন অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এ বিষয়ে উপজেলা প্রকল্প কর্মকর্তা (ইউপিএম) প্রতিম দেওয়ান জানান, আমরা এখনও পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট