
চট্টগ্রামের সাতকানিয়ায় জাতীয় বিদ্যুৎ গ্রিডের টাওয়ারের পাশে মাটি কাটার প্রস্তুতিকালে মো. আবু তাহের (৫৫) নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (১ মার্চ) উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের তেমুহনী এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন মাটি কাটার কাজে ব্যবহারের উদ্দেশ্যে রাখা দুইটি ডিজেল চালিত পানি সেচের স্যালো মেশিন বিনষ্ট করে দেওয়া হয়েছে।
সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
খোন্দকার মাহমুদুল হাসান জানান, উচ্চ ভোল্টেজ সম্পন্ন বিদ্যুৎ গ্রিড টাওয়ারের ভিত্তির চারপাশ থেকে মাটি কাটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এতে টাওয়ারের স্থায়িত্ব নষ্ট হয়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে। জনস্বার্থে এই ধরনের ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ড কঠোরভাবে দমন করা হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।
পূর্বকোণ/সিজান/পারভেজ