
চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়ায় পশ্চিম সরফভাটায় মো. আজাদ (২২) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১ মার্চ) ভোর সাড়ে ৫টায় দক্ষিণ রাঙ্গুনিয়া থানার পশ্চিম সরফভাটা আসকর আলী রোডের একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আজাদ পশ্চিম সরফভাটা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আসকর আলী রোড এলাকার মো. বাবুলের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত ১০টা থেকে ভোর ৪টার মধ্যবর্তী কোনো এক সময়ে নিজ ঘরের টিনশেড চালের লোহার সাথে গলায় ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করেছে বলে পুলিশ নিশ্চিত করেন। নিহত আজাদ মাদকাসক্ত ছিলেন বলে স্থানীয় সূত্রে তথ্য পাওয়া গেছে।
এবিষয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দিন আহমদ দৈনিক পূর্বকোণকে জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পূর্বকোণ/পিআর