চট্টগ্রাম রবিবার, ০১ মার্চ, ২০২৬

প্রাইভেট কারের গিয়ার বক্সে ৬ হাজার পিস ইয়াবা, বাঁশখালীতে গ্রেপ্তার ১

প্রাইভেট কারের গিয়ার বক্সে ৬ হাজার পিস ইয়াবা, বাঁশখালীতে গ্রেপ্তার ১

বাঁশখালী প্রতিনিধি

২৮ ফেব্রুয়ারি, ২০২৬ | ১১:৫৮ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালীতে প্রাইভেট কারের গিয়ার বক্সের নিচে কসটেপ মোড়ানো ৬ হাজার পিস ইয়াবাসহ মোহাম্মদ জুনায়েদ নামের একজনকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।

 

গ্রেপ্তার মোহাম্মদ জুনায়েদ (২৭) একই উপজেলার পুকুরিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের জয়নাল আবেদীনের ছেলে। 

 

আজ শনিবার (২৮ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের ফুটখালী টানাব্রিজের দক্ষিণ পাশে তল্লাশি চৌকিতে এ অভিযান চালানো হয়।

 

এ বিষয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মো.খালেদ সাইফুল্লাহ বলেন, কক্সবাজার থেকে কয়েকজন ইয়াবা ব্যবসায়ী বাঁশখালী সড়ক পথে চট্টগ্রাম শহরের দিকে রওনা দিয়েছেন। এমন তথ্যে চেকপোস্টে অভিযান চালিয়ে জুনায়েদকে গ্রেপ্তার করা হয়।

 

পূর্বকোণ/কায়ছার/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট