চট্টগ্রাম শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

সর্বশেষ:

রাউজানে ২ বসতঘর পুড়ে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

রাউজানে ২ বসতঘর পুড়ে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

রাউজান সংবাদদাতা

২৮ ফেব্রুয়ারি, ২০২৬ | ৯:২৫ অপরাহ্ণ

চট্টগ্রামের রাউজানে আগুনে পুড়েছে দুইটি সেমিপাকা বসতঘর। এ সময় ঘরে থাকা নগদ অর্থ ও আসবাবপত্র পুড়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতির হয়েছে বলে দাবি ভুক্তভোগী পরিবারের।

 

আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে রাউজান পৌরসভার ঢেউয়াপাড়া ৮ নম্বর ওয়ার্ডের বাচামিয়া তালুকদার বাড়িতে এ ঘটনা ঘটে।

 

আগুনে মোহাম্মদ ইসলাম ও এসকান্দরের সেমিপাকা ঘর সম্পূর্ণ পুড়ে যায়।

 

ক্ষতিগ্রস্ত পরিবার জানিয়েছে, এ ঘটনায় নগদ অর্থ ও আসবাবপত্রসহ প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

 

বিষয়টি নিশ্চিত করেন রাউজান ফায়ার সাভিস এন্ড ডিফেন্স সার্ভিসের ইনচার্জ আবদুল্লাহ আল মামুন।

 

পূর্বকোণ/কায়ছার/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট