চট্টগ্রাম শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

সর্বশেষ:

রাঙ্গুনিয়ায় খাল দখল করে স্থাপনা নির্মাণ, ২ লাখ ৭০ হাজার টাকা জরিমানা

রাঙ্গুনিয়ায় খাল দখল করে স্থাপনা নির্মাণ, ২ লাখ ৭০ হাজার টাকা জরিমানা

রাঙ্গুনিয়া সংবাদদাতা

২৮ ফেব্রুয়ারি, ২০২৬ | ৪:০৯ অপরাহ্ণ

‎‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের আধুরপাড়া এলাকায় সড়কের পাশে প্রবাহমান খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের দায়ে এক ব্যক্তিকে ২ লাখ ৭০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

‎স্থানীয়রা অভিযোগ করে বলেন, খাল দখলের কারণে বর্ষা মৌসুমে জলাবদ্ধতার ঝুঁকি তৈরি হচ্ছিল। অভিযানের পর পানির গতিপথ স্বাভাবিক হবে বলে নিশ্চিত করেন।


শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশ। তিনি জানান, খালের স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত করে স্থাপনা নির্মাণের প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করা হয়। সরকারি খাল ও জলাধার দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ আইনত দণ্ডনীয় অপরাধ। জনস্বার্থ ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট