
চট্টগ্রামের চন্দনাইশে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
নিহত ব্যবসায়ী জাবেদ (২২) উপজেলার সাতবাড়িয়া এলাকার বাসিন্দা।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ২টায় উপজেলার বাগিচাহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দীন চৌধুরী।
তিনি বলেন, দুপুরে উপজেলার বাগিচাহাট এলাকার বাঁকে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে বাইকে আরোহী ব্যবসায়ী জাবেদ নিহত হয়েছেন।
ঘাতক বাস আটক করা গেলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পূর্বকোণ/পিআর/এএইচ