চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬

সর্বশেষ:

রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা শিশুকে চাপা দিল ডাম্প ট্রাক, টেকনাফে শিশুর মৃত্যু

কক্সবাজারে সড়কের পাশে দাঁড়ানো শিশুকে চাপা দিল ট্রাক, ঘটনাস্থলেই মৃত্যু

টেকনাফ সংবাদদাতা

২৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ১০:৩৪ অপরাহ্ণ

টেকনাফ-কক্সবাজার সড়কে বালুভর্তি ডাম্প ট্রাকের চাপায় মোহাম্মদ সোহাগ (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

এ দুর্ঘটনায় বিক্ষুব্ধ জনতা ট্রাকটি ভাঙচুর করে পরে আগুন ধরিয়ে দেয়।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার হোয়াইক্যং খারাংখালি সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহাগ একই উপজেলার দক্ষিণ নাছরপাড়া এলাকার নুরুল হাকিমের ছেলে।

স্থানীয়রা জানান, শিশুটি সড়কের পাশে দাঁড়ালে হ্নীলাগামী একটি বালুভর্তি ডাম্প ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

স্থানীয় বাসিন্দা নবী হোসেন বলেন, এ সড়কে বালুভর্তি ট্রাকগুলো বেপরোয়াভাবে চলাচল করে। এতে প্রায় দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে।

টেকনাফের হোয়াইক্যং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আবসার বলেন, ট্রাকচাপায় শিশু নিহতের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

পূর্বকোণ/কায়ছার/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট