চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬

ভোক্তা অধিকার নিশ্চিতে টেকনাফে অভিযান, ব্যবসায়ীকে জরিমা

ভোক্তা অধিকার নিশ্চিতে টেকনাফে অভিযান, ব্যবসায়ীকে জরিমা

টেকনাফ সংবাদদাতা

২৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ১২:১০ পূর্বাহ্ণ

পবিত্র রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে টেকনাফের হোয়াইক্যং বাজারে মনিটরিং ও বিশেষ অভিযান চালানো হয়েছে।

 

গত ২৫ ফেব্রুয়ারি বিকেলে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইনামুল হাফিজ নাদিম এই অভিযান পরিচালনা করেন।

 

অভিযান চলাকালীন বাজারের বিভিন্ন দোকানে মূল্যতালিকা প্রদর্শন, পণ্যের মজুত এবং অতিরিক্ত দামে পণ্য বিক্রির বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়। এ সময় বাজারের নিয়ম ভঙ্গ করার দায়ে শামসুল আলম নামে এক দোকানদারকে ২,০০০ (দুই হাজার) টাকা জরিমানা করা হয়।

 

অভিযান চলাকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিব হাসান চৌধুরী, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার এবং বাজার কমিটির সভাপতি উপস্থিত ছিলেন।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট