চট্টগ্রাম বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

সর্বশেষ:

লামায় ৫ দোকানিকে জরিমানা, একজনের কারাদণ্ড

লামায় ৫ দোকানিকে জরিমানা, একজনের কারাদণ্ড

লামা-আলীকদম সংবাদদাতা

২৫ ফেব্রুয়ারি, ২০২৬ | ৯:৪৭ অপরাহ্ণ

পবিত্র রমজান উপলক্ষে দ্রব্যমূল্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে বান্দরবানের লামা উপজেলায় বাজার মনিটরিং কমিটির বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।

 

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সরই ইউনিয়নের কেয়াজুপাড়া ও ডলুছড়ি বাজারে এই অভিযান চালানো হয়।

 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবায়েত আহমেদ এই অভিযান পরিচালনা করেন।

 

অভিযান চলাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ৫ জন দোকানিকে মোট ৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া দোকানে মেয়াদোত্তীর্ণ মালামাল রাখার দায়ে টিসু দাস নামে এক ব্যবসায়ীকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

রুবায়েত আহমেদ নিশ্চিত করেন যে, বাজারে ভেজাল রোধ এবং দ্রব্যমূল্য সাধারণ মানুষের নাগালে রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

অভিযান চলাকালীন উপজেলা কৃষি বিপণন কর্মকর্তা বোরহান উদ্দিন, স্যানিটারি ইন্সপেক্টর খুকুমণি বড়ুয়াসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট