চট্টগ্রাম বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

সর্বশেষ:

টেকনাফের হত্যা মামলার আসামি হাটহাজারী থেকে গ্রেপ্তার

টেকনাফের হত্যা মামলার আসামি হাটহাজারী থেকে গ্রেপ্তার

টেকনাফ সংবাদদাতা

২৫ ফেব্রুয়ারি, ২০২৬ | ৮:১৬ অপরাহ্ণ

টেকনাফ মডেল থানার হত্যাসহ একাধিক মামলার পলাতক আসামি নুর হাশিম প্রকাশ নুরাইয়া প্রকাশ নুরুকে (৩০) চট্টগ্রামের হাটহাজারী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

গ্রেপ্তার নুর হাশিম টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কম্বনিয়াপাড়া এলাকার আবদুল গফুরের ছেলে।

 

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই খোকন কান্তি রুদ্র এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় হাটহাজারী থানার আমান বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

 

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত নুর হাশিম টেকনাফ থানার ৩০ নম্বর হত্যা মামলার এজাহারনামীয় আসামি। তার বিরুদ্ধে হত্যাসহ আরও একাধিক মামলা রয়েছে।

 

গ্রেপ্তার আসামিকে আইন অনুযায়ী যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আদালতে সোপর্দ করা হবে বলে পুলিশ জানিয়েছে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট