
চট্টগ্রামের সাতকানিয়ায় কৃষিজমির টপসয়েল কাটার দায়ে দুই ব্যক্তিকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এসময় মাটি কাটায় ব্যবহৃত ৮টি এক্সেভেটর ও ১৬টি ডাম্পার ট্রাক বিকল করে দেওয়া হয়।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত ১২ টা থেকে আড়াই’টা পর্যন্ত উপজেলার নলুয়া নয়াখাল এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান ও সেনাবাহিনী।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন-চন্দনাইশ উপজেলার বাগিচারহাট এলাকার আবুল হোসেনের ছেলে শাহাদাত হোসেন হৃদয় (২২), একই উপজেলার গাছবাড়িয়া পাল পাড়া এলাকার মুকুন্দ দাসের ছেলে তপন দাস (৪৫)।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান বলেন, অবৈধভাবে মাটি কাটার খবর পেয়ে নলুয়া এলাকায় সেনাবাহিনীকে সাথে নিয়ে অভিযান পরিচালনা করা হয়। এসময় দু’জন ব্যক্তিকে ঘটনাস্থল থেকে আটক করে তিন মাস করে কারাদণ্ড প্রদান করা হয়েছে। একই সাথে অবৈধভাবে মাটিকাটা রোধে এক্সেভেটর ও ডাম্পার ট্রাক বিকল করে দেওয়া হয়। এ ধরনের অপরাধের বিরুদ্ধে উপজেলা প্রশাসন কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান এসিল্যান্ড।
পূর্বকোণ/পিআর