চট্টগ্রাম সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

সর্বশেষ:

রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে টেকনাফ প্রশাসনের অভিযান, অর্থদণ্ড

রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে টেকনাফ প্রশাসনের অভিযান, অর্থদণ্ড

টেকনাফ সংবাদদাতা

২৩ ফেব্রুয়ারি, ২০২৬ | ৭:৪৫ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে এবং বাজার মনিটরিং কার্যক্রম জোরদার করার লক্ষ্যে হ্নীলা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে পরিচালিত এই অভিযানে একটি গ্যাসের দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমামুল হাফিজ নাদিম এই অভিযান পরিচালনা করেন।

 

তিনি বলেন, বিভিন্ন অনিয়মের অভিযোগে একটি গ্যাসের দোকানকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সাথে ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করা হয় যেন রমজান মাসে কোনো প্রকার কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত মূল্য আদায় না করা হয়। জনস্বার্থে এবং বাজার নিয়ন্ত্রণে এ ধরনের মনিটরিং ও অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।

 

অভিযান চলাকালীন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিব হাসান চৌধুরী, হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আলী, উপজেলা প্রকল্প কর্মকর্তা হাবিবুর রহমান এবং কৃষি কর্মকর্তা হুমায়ুন কবিরসহ স্থানীয় ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট