
চট্টগ্রামের লোহাগাড়ায় ফসলি জমির টপসয়েল কাটার দায়ে ২টি স্কেভেটর জব্দ করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টা থেকে ৪টা পর্যন্ত লোহাগাড়া আমিরাবাদ, কলাউজান ও আধুনগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন লোহাগাড়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো.সাইফুল ইসলাম। এ সময় তার সাথে লোহাগাড়া থানা পুলিশের সদস্য, আনসার সদস্য ও ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
লোহাগাড়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম জানান, অভিযানের খবর পেয়ে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে দুইটি এক্সেভেটর জব্দ করা হয়।
পূর্বকোণ/পিআর