চট্টগ্রাম রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬

সর্বশেষ:

আনোয়ারায় বিধবা নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আনোয়ারায় বিধবা নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আনোয়ারা সংবাদদাতা

২২ ফেব্রুয়ারি, ২০২৬ | ৫:০৫ অপরাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় খালেদা (৫২) নামের এক বিধবা নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ৩নং রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

 

জানা যায়, নিহত খালেদা স্থানীয় মৃত নূর মোহাম্মদের স্ত্রী। তিনি ৩ মেয়ে ও ১ ছেলের জননী। দুই মেয়ের বিয়ে হয়েছে। ছেলে প্রবাসে থাকেন এবং ছোট মেয়ে অবিবাহিত।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার তিনি ছোট মেয়েকে নিয়ে পাশের বাবার বাড়িতে যান। আজ রবিবার ভোরে সেহরি খেয়ে কাউকে কিছু না জানিয়ে স্বামীর বাড়িতে ফিরে আসেন। এদিন সকালে ছোট মেয়ে মাকে খুঁজতে গিয়ে বাড়ির একতলা দালানের সিঁড়ির চালের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে দেখতে পান। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

 

এবিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট