চট্টগ্রাম রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬

বীর মুক্তিযোদ্ধা ও সাবেক নৌ-কমান্ডো এমদাদ হোসেন মতিনের ইন্তেকাল

বীর মুক্তিযোদ্ধা ও সাবেক নৌ-কমান্ডো এমদাদ হোসেন মতিনের ইন্তেকাল

অনলাইন ডেস্ক

২১ ফেব্রুয়ারি, ২০২৬ | ১১:৫৩ অপরাহ্ণ

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক মহাসচিব, বীর মুক্তিযোদ্ধা নৌ-কমান্ডো এমদাদ হোসেন মতিন আর নেই।

 

আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে ঢাকায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন এই কমান্ডো (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) । তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 

পারিবারিক সূত্র জানা গেছে, আজ বাদ আছর ঢাকার শহীদবাগ মসজিদে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁর মরদেহ চট্টগ্রামের মিরসরাই উপজেলার মিঠানালা ইউনিয়নে তাঁর নিজ গ্রামে নিয়ে যাওয়া হবে এবং সেখানে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে।

 

বিশিষ্ট এই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, চট্টগ্রাম উত্তর জেলা ইউনিট কমান্ড। এক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

মহান মুক্তিযুদ্ধে নৌ-কমান্ডো হিসেবে তাঁর সাহসিকতাপূর্ণ অবদান জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

 

পূর্বকোণ/কায়ছার 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট