চট্টগ্রাম শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

সর্বশেষ:

বোয়ালখালীতে অগ্নি দুর্গতদের পাশে এমপি এরশাদ উল্লাহ

বোয়ালখালীতে অগ্নি দুর্গতদের পাশে এমপি এরশাদ উল্লাহ

বোয়ালখালী সংবাদদাতা

২১ ফেব্রুয়ারি, ২০২৬ | ১১:৪২ অপরাহ্ণ

বোয়ালখালী উপজেলার পশ্চিম শাকপুরার সেরাং বাড়ির অগ্নি দুর্গত পরিবারের পাশে দাঁড়িয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্য এরশাদ উল্লাহ।

 

শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রাম ৮ আসনের এ সংসদ সদস্য আগুনে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পরিদর্শন করে আর্থিক সহায়তা ও বস্ত্র প্রদান করেন।

 

এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপি যুগ্ম আহবায়ক আলহাজ্ব আজিজুল হক চেয়ারম্যান,  সদস্য মোহাম্মদ শওকত আলম, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক হাজী ইসহাক চৌধুরী,  সাবেক সদস্য সচিব হামিদুল হক মন্নান চেয়ারম্যান,  পৌরসভা বিএনপি সাবেক আহবায়ক শহিদুল্লাহ চৌধুরী,  উপজেলা বিএনপি সাবেক সদস্য ইঞ্জিনিয়ার ইকবাল, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক সরোয়ার আলমগীর, চরখিজিরপুর বিএনপির সাবেক সভাপতি এম কপিল উদ্দিন, শাকপুরা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পেয়ার মোহাম্মদ, চরখিজিরপুর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল কাইয়ুম,  বিএনপি নেতা আলী আজম, উপজেলা যুবদল নেতা মনির হোসেন,  মীর ইলিয়াস,  জুয়েল, উপজেলা  স্বেচ্ছাসেবক নেতা নুর হোসেন,  নজরুল, জুয়েল ও সজল নাথ প্রমুখ।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট