চট্টগ্রাম শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

সর্বশেষ:

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির যুবক নিহত

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির যুবক নিহত

ফটিকছড়ি সংবাদদাতা

২১ ফেব্রুয়ারি, ২০২৬ | ৭:৩৬ অপরাহ্ণ

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির বাসিন্দা মো. মিনহাজুল ইসলাম অপু (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

 

শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার ইসমাইল কার্পেট মিল এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

 

নিহত অভি ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ভালোটিলা এলাকার জামাল উদ্দিন মজুমদারের ছেলে। পেশায় তিনি একজন ট্রাভেলস ব্যবসায়ী ছিলেন।

 

স্থানীয় ইউপি সদস্য মুহাম্মদ কামাল উদ্দিন জানান, ঘটনার সময় অভি মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। মিরসরাই উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাদামতল ইসমাইল কার্পেট মিলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে তাঁর মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।

 

দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় অভিকে উদ্ধার করে দ্রুত স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এই মর্মান্তিক ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট