
মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আজ রাঙ্গুনিয়া উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী।
পরে সকাল ১০টায় এ উপলক্ষে আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়
পুস্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের তিনি বলেন, আজ আমি এসেছি শহীদদের সম্মান জানাতে। আগামীকাল থেকে আমার কাজ রাঙ্গুনিয়ার মানুষকে যে কথা দিয়ে ওয়াদা করেছি তা পূরণ করা। কাল থেকে আমার কাজ হচ্ছে রাঙ্গুনিয়ার সন্ত্রাস, মাদক ও অবৈধ বালি ব্যবসা বন্ধ করা।
একুশের প্রথম প্রহরে শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে রাঙ্গুনিয়া উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, রাঙ্গুনিয়ায় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা আমার অগ্রাধিকার। এজন্য সংশ্লিষ্ট সবাইকে নিয়ে সমন্বিতভাবে কাজ করা হবে।
পরে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়ার নবনির্বাচিত সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী।
উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশ, রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরমান হোসেন, কৃষি কর্মকর্তা ইমরুল কায়েস, মৎস্য কর্মকর্তা সুজাত কুমার চৌধুরী,স্বাস্থ্য কর্মকর্তা জয়নাব জমিলা, নির্বাচন কর্মকর্তা জাকিয়া হোসনাইন, স্থানীয় সরকার কর্মকর্তা প্রকৌশলী রেজাউল করিম, প্রকল্প কর্মকর্তা তর্পন দেওয়ান, প্রাণী সম্পদ কর্মকর্তা শরমিন আকতার, যুব উন্নয়ন কর্মকর্তা মহিউদ্দিন আহমেদসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক ইউনুস চৌধুরী, আজম খান, কুতুবউদ্দিন বাহার, শওকত আলী নুর, ইউছুফ চৌধুরী, নবাব মিয়া চেয়ারম্যানসহ জেলা-উপজেলার বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
পূর্বকোণ/এএইচ