চট্টগ্রাম শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রামে সাবেক ভূমিমন্ত্রীর স্ত্রীর গাড়িচালক গ্রেপ্তার

চট্টগ্রামে সাবেক ভূমিমন্ত্রীর স্ত্রীর গাড়িচালক গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

২০ ফেব্রুয়ারি, ২০২৬ | ৯:২৯ অপরাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা এলাকা থেকে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের স্ত্রী রুকমিলা জামানের ব্যক্তিগত গাড়িচালক ইলিয়াস তালুকদারকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। সে উপজেলার শিকলবাহা ৮ নম্বর ওয়ার্ডের মৃত সালেহ আহমেদের ছেলে।

 

আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ইলিয়াসকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার ওসি মো. শাহীনুর আলম। তিনি বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে উপজেলার ফকিরা মসজিদ এলাকার তালুকদার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

 

পুলিশ সূত্রে জানা গেছে, শিকলবাহা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সামিউর রহমানের নেতৃত্বে একদল পুলিশ দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ইলিয়াস তালুকদারকে গ্রেপ্তার করে।

 

উল্লেখ্য কয়েক মাস আগে দুদকের অভিযানে ইলিয়াসের বাড়ি থেকে ২৩ বস্তা নথিপত্র জব্দ করা হয়েছে, যাতে সাবেক ভুমিমন্ত্রী ও তার পরিবারের বিদেশে সম্পদ অর্জন, অর্থপাচার এবং ব্যবসা‑লেনদেন সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। ওই সময় দুদক জানায়, উদ্ধার নথিগুলো বিস্তারিতভাবে যাচাই করা হবে এবং তা আইনি প্রক্রিয়ায় উপস্থাপন করা হবে।

 

পূর্বকোণ/কায়ছার/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট