চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬

চকরিয়ায় বাস-পিকআপ সংঘর্ষে আহত ২

চকরিয়ায় বাস-পিকআপ সংঘর্ষে আহত ২

চকরিয়া প্রতিনিধি

১৯ ফেব্রুয়ারি, ২০২৬ | ২:১৬ অপরাহ্ণ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় মারসা পরিবহনের একটি বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুইজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে চকরিয়া উপজেলার জাইল্ল্যার ঢালা এলাকায় এই ঘটনা ঘটে।

 

আহতরা চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে তাদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আমিন।

 

তিনি বলেন, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে কক্সবাজারমুখী মারসা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও চট্টগ্রামমুখী পিকআপের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় দুই গাড়ি মহাসড়কের দুই পাশে ছিটকে পড়ে। এতে মারসা পরিবহনের দুই যাত্রী আহত হয় বলে জেনেছি। কিন্তু পুলিশ যাওয়ার আগে আহতদের চট্টগ্রামে নিয়ে যাওয়ায় তাদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। দুই গাড়ির চালক-হেলপার পলাতক রয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট