চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬

ফটিকছড়িতে মোবাইল কোর্ট, ৯ মামলায় ২২,৫০০ টাকা অর্থদণ্ড

ফটিকছড়িতে মোবাইল কোর্ট, ৯ মামলায় ২২,৫০০ টাকা অর্থদণ্ড

ফটিকছড়ি সংবাদদাতা

১৯ ফেব্রুয়ারি, ২০২৬ | ১২:০০ পূর্বাহ্ণ

পবিত্র মাহে রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নানুপুর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

 

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম এই অভিযান পরিচালনা করেন।

 

তিনি বলেন, অভিযানে মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন না করা এবং ট্রেড লাইসেন্স ব্যতিরেকে ব্যবসা পরিচালনাসহ বিভিন্ন অপরাধে ৯ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৯টি মামলা দায়ের করা হয় এবং সর্বমোট ২২,৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে এই ধরনের বাজার মনিটরিং অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে ম্যাজিস্ট্রেট নিশ্চিত করেছেন।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট