
পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রয়োজনীয় দ্রব্যের বাজারমূল্য নিয়ন্ত্রণে চট্টগ্রামের মিরসরাইয়ে বিভিন্ন বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় ৮ ব্যক্তিকে ১০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের।
বিষয়টি নিশ্চিত করে আলাউদ্দিন কাদের বলেন, পবিত্র রমজান উপলক্ষে মিঠাছরা বাজার, মিরসরাই পৌরবাজারসহ বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মূল্য তালিকা এবং ওজন ঠিক না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৮টি মামলায় ১০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। রমজানে পরিমিত মুনাফায় ও ন্যয্যমূল্যে পণ্য বিক্রয় এবং মূল্য তালিকা প্রদর্শন করতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।
পূর্বকোণ/কায়ছার/পারভেজ