চট্টগ্রাম বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬

সর্বশেষ:

ঘরে একা পেয়ে কিশোরীকে ধর্ষণ, লোহাগাড়ায় অভিযুক্ত সৎবাবা আটক

ঘরে একা পেয়ে কিশোরীকে ধর্ষণ, লোহাগাড়ায় অভিযুক্ত সৎবাবা আটক

লোহাগাড়া সংবাদদাতা

১৮ ফেব্রুয়ারি, ২০২৬ | ৬:৪৭ অপরাহ্ণ

চট্টগ্রামের লোহাগাড়ায় সৎমেয়েকে ধর্ষণের অভিযোগে নুরুল আমিন (২৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এর আগে ক্ষুব্ধ স্থানীয় জনতা তাকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।

 

আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা সদরের মা মনি হাসপাতাল এলাকা থেকে অভিযুক্তকে আটক করা হয়। আটক নুরুল আমিন উপজেলার সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বলি আকবর পাড়ার বাসিন্দা নুরুল ইসলামের ছেলে।

 

স্থানীয়রা জানান, সকালে মেয়েটির মা শিশুসন্তানকে নিয়ে হাসপাতালে গেলে ঘরে একা থাকা কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে সৎ পিতা। ভুক্তভোগীর মা বাড়ি ফিরে ঘটনা জানতে পেরে প্রতিবেশীদের জানালে স্থানীয়রা অভিযুক্তকে আটক করে গণধোলাই দিয়ে থানা পুলিশকে খবর দেয়।

 

এ বিষয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল বলেন, মেয়ের বাবার বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।

 

পূর্বকোণ/কায়ছার/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট