চট্টগ্রাম বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬

টেকনাফ সৈকতে ভেসে এল তরুণ-তরুণীর মরদেহ

অনলাইন ডেস্ক

১৮ ফেব্রুয়ারি, ২০২৬ | ১১:২৪ পূর্বাহ্ণ

কক্সবাজারের টেকনাফ সদর উপজেলার মেরিন ড্রাইভ সড়কসংলগ্ন লম্বরী ও মিঠা পানির ছড়া ঘাট এলাকায় তরুণ ও তরুণীর মরদেহ ভেসে এসেছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ।

জানা গেছে, আজ সকালে টেকনাফের উত্তর লম্বরী সৈকত এলাকায় সমুদ্রতীরে দুটি মরদেহ ভেসে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম। তিনি বলেন, মেরিন ড্রাইভ সড়কসংলগ্ন সমুদ্রসৈকতে তরুণ ও তরুণীর মরদেহ ভেসে আসার খবর পেয়ে উপপরিদর্শক (এসআই) আব্দুস সালামকে ঘটনাস্থলে পাঠানো হয়। পরে পুলিশ সেখানে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ওসি আরও জানান, মরদেহগুলোর সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের কাজ চলছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। নিহত দুজনের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট