চট্টগ্রাম মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রামে আওয়ামী লীগের কার্যালয়ে দলীয় ফলক লাগানো নিয়ে চাঞ্চল্যে

চট্টগ্রামে আ. লীগের কার্যালয়ে দলীয় ফলক লাগানো নিয়ে চাঞ্চল্য

অনলাইন ডেস্ক

১৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ১১:৫৩ অপরাহ্ণ

এবার চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উত্তর জেলার কার্যালয়ে দলীয় পরিচিতি ফলক ও ব্যানার লাগানোর ঘটনাকে কেন্দ্র করে নতুন করে চাঞ্চল্য ও উত্তেজনা তৈরি হয়েছে । 

 

ফলক লাগানো সংক্রান্ত দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে ছড়িয়ে পড়ে।

 

ছড়িয়ে পড়া ৫২ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, দুই ব্যক্তি একটি ব্যানার হাতে নিয়ে কার্যালয়ের দরজার দিকে এগিয়ে যাচ্ছেন। দরজার ঠিক ওপরে ব্যানারটি সাঁটিয়ে দেন। ছড়িয়ে পড়া আরেকটি ভিডিওতে দেখা যায়, শুরুতে জয় বাংলা স্লোগান দেন দুই ব্যক্তি। কার্যালয়ে টানানো থাকা এনসিপির ব্যানার ছিঁড়ে ফেলেন তাঁরা। তবে দুটি ভিডিও কবে ধারণ করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

 

রাতে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের নিচে অবস্থান করা এনসিপির চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী আরিফ মঈনুদ্দীন বলেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। প্রশাসন থাকা সত্ত্বেও কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কার্যালয়ে ব্যানার টানানো হয়? তাঁরা এর প্রতিবাদ জানাচ্ছেন।

 

জানতে চাইলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফতাব উদ্দিন, ‘খবর পেয়ে আমরা পুলিশের একটি দল পাঠিয়েছি। তবে সেখানে কাউকে পাওয়া যায়নি। ব্যানারও ছিল না। কক্ষগুলোতে তালা দেওয়া ছিল।’

 

চট্টগ্রাম নগরের দোস্ত বিল্ডিং আওয়ামী লীগ ছাড়া বিএনপি, বাসদ, গণসংহতি আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের কার্যালয় রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এই কার্যালয়ে এক দফা ভাঙচুর করা হয়। এর পর থেকে কার্যালয়টি তালাবদ্ধ অবস্থায় ছিল।

 

পূর্বকোণ/কায়ছার/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট