চট্টগ্রাম মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬

সর্বশেষ:

কক্সবাজারে রাইফেল ও পিস্তলসহ যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার ৩

কক্সবাজারে রাইফেল ও পিস্তলসহ যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার ৩

কক্সবাজার প্রতিনিধি

১৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ৫:৩৬ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়ায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে একটি একে-২২ রাইফেল, ২টি রাইফেল ম্যাগাজিন, ১টি বিদেশি পিস্তল, ১টি পিস্তল ম্যাগাজিন, ১টি দেশীয় পিস্তল, ৪ রাউন্ড পিস্তল অ্যামুনিশন, ২টি একনলা বন্দুক, ২ রাউন্ড কার্তুজ, ৮৯ রাউন্ড রাইফেলের গুলি ও ২ টি দেশীয় অস্ত্র ও ২টি ওয়াকি-টকি সেট উদ্ধার করা হয়।

 

রবিবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে উপজেলার বালুখালী ১ নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলো- শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি ‘জুলু ডাকাত’ ওরফে জুলু প্রকাশ এর ছেলে আমিন, এছাড়া আমিনের দেহরক্ষী জানে আলম এবং তাদের সহযোগী আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তার নাম-পরিচয় পাওয়া যায়নি।

 

সংশ্লিষ্ট সূত্র জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে উখিয়া ও পার্শ্ববর্তী এলাকায় ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি এবং অস্ত্র প্রদর্শনের মাধ্যমে ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল।

 

সেনাবাহিনী জানায়, গ্রেপ্তার ব্যক্তি এবং উদ্ধার আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনি কার্যক্রমের জন্য রাতেই উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট