চট্টগ্রাম মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬

সর্বশেষ:

কাপ্তাই লোকালয়ে হাতি বানর ও হনুমানের তাণ্ডব বাড়ছে
বেচেঁ থাকার জন্য খাবারের সন্ধানে লোকালয়ে এসে তাণ্ডব চালায় হনুমান, বানর ও হাতি

কাপ্তাই লোকালয়ে হাতি বানর ও হনুমানের তাণ্ডব বাড়ছে

কবির হোসেন

১৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ১২:২৫ অপরাহ্ণ

রাঙামাটি পার্বত্য জেলার বনের পশুরা এখন লোকালয়ে এসে তাণ্ডব চালাচ্ছে। পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ রাঙামাটি বনাঞ্চলের বন্যপ্রাণী কাপ্তাই উপজেলার বিভিন্ন এলাকার লোকালয়ে এসে এই তাণ্ডব চালাচ্ছে। শিলছড়ি, রামপাহাড়, ওয়াগ্গাছড়া চা বাগান, চিৎমরম মুসলিম পাড়া, কলা বুনিয়া, ব্রিকফিল্ড, বিউবো  বাক্স হাউস, নৌবাহিনী সড়ক, সুইডিশ আবাসিক, ফরেস্ট কলোনি, শিল্প এলাকা, শিল্প এলাকার সর্বত্র লোকালয়ে আসা হাতির তাণ্ডবে সাধারণ মানুষ অতিষ্ঠ।

 

গত দশ বছরে হাতির আক্রমণে প্রায় ১২/১৩ জনের মৃত্যুসহ ৩০ জনের মত আহত হয়েছেন। পাশাপাশি ফসলি জমিসহ ঘরবাড়ি নষ্ট করা হয়েছে প্রচুর। হাতির পাশাপাশি উপরোক্ত এলাকাসমূহে বন্যপ্রাণী হনুমান ও বানর তাণ্ডব চালাচ্ছে। প্রতিনিয়ত বানর ও হনুমান এসে সৃজিত বাগানের বড়ই, কলাগাছ, নারিকেল গাছ, আতাফল, সিম, পেয়ারাসহ সব সাবাড় করে দিচ্ছে। এমনকি ঘর ও দোকানে প্রবেশ করে সব সাবাড় করে দিচ্ছে। এলাকার মহিলা ও দোকান ব্যবসায়ীরা হাতে লাঠি নিয়ে বানর ও হনুমান থেকে রক্ষা পেতে পাহারা দিতে দেখা যায়। শিল্প এলাকার মনোয়ারা বেগম, দোকানদার মো. শাহিন, সিফাত ও জাহাঙ্গীর জানান, হাতি, বানর ও হনুমানের অত্যাচারে তারা অতিষ্ঠ, দোকানের ব্যবসা বন্ধ করে দিয়েছেন বলেও জানান। তারা দ্রুত প্রতিকার চান স্থানীয় বন বিভাগের নিকট।

 

পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ রাঙ্গামাটি কাপ্তাই রেঞ্জ অফিসার ওমর ফারুক স্বাধীন জানান, বন্যপ্রাণী লোকালয়ে আসছে এটা ঠিক আছে। কিন্তু বনের ভিতর পশুখাদ্য এক শ্রেণির অসাধু লোক কয়েক বছর পূর্বে সাবাড়  করার ফলে পশুরা বনে খাবার না পেয়ে লোকালয়ে আসছে। আমরা বন বিভাগের পক্ষ হতে যতটুকু সম্ভব লোকজনকে নিরাপত্তার জন্য সচেতন করছি। ৮কি. মি. পযন্ত সোলার ফেন্সি স্থাপন করা হয়েছে। এছাড়া সরকারের পক্ষ হতে নিয়ম অনুযায়ী ক্ষতিগ্রস্তদের ক্ষতি পূরণ দেয়া হচ্ছে।

 

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট