চট্টগ্রামের সীতাকুণ্ডে শুল্ক কর ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ কাপড় ও সিগারেট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে গণমাধ্যমকে এ তথ্য জানান কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সীতাকুণ্ড থানার ছোট কুমিরা বাজার সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে শুল্ক ফাঁকি দিয়ে বিপুল পরিমাণ ভারতীয় কাপড় ও বিদেশি সিগারেট পাচারের চেষ্টা করা হবে। এ তথ্যের ভিত্তিতে গত শনিবার রাত ৯টার দিকে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।












