চট্টগ্রাম রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬

সর্বশেষ:

মাদ্রাসা থেকে বাড়ি ফেরা হলো না মীমফার

মাদ্রাসা থেকে বাড়ি ফেরা হলো না মীমফার

নিজস্ব প্রতিবদেক

১৫ ফেব্রুয়ারি, ২০২৬ | ১০:৩৩ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালীতে মাদরাসা থেকে ফেরার পথে মোটরসাইকেল চাপায় নাওরির আবছার মীমফা (৫) নামের এক শিশু নিহত হয়েছে। 

 

রবিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার পশ্চিম সাধনপুর ডিসি সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

 

নিহত নাওরির আবছার মীমফা পশ্চিম সাধনপুর ৭ নং ওয়ার্ড এলাকার ওমান প্রবাসী মো. আবছারের মেয়ে।

 

স্থানীয় ইউপি সদস্য শওকত বলেন, প্রতিদিনের মতো বেলা সাড়ে ১১টার দিকে পশ্চিম সাধনপুর সিরাজুল মোস্তফা নূরানী মাদরাসা ছুটি শেষে বাড়ি ফিরছিল মীমফা।

 

এ সময় ডিসি সড়ক এলাকায় হঠাৎ দক্ষিণ থেকে একটি মোটরসাইকেল এসে তাকে ধাক্কা দেয়। মুহূর্তেই মায়ের হাতে থেকে মীমফা দূরে গিয়ে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে গুনাগরী আয়েশা সিদ্দিকা হাসপাতালে নেওয়া হয়। আঘাত গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ দেন। চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

বাঁশখালী থানার ওসি (তদন্ত) সুধাংশু শেখর হাওলাদার বলেন, ঘটনার খবর পেয়েছি। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখবো।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট