চট্টগ্রাম রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬

সর্বশেষ:

টেকনাফে গহীন পাহাড়ে নিখোঁজ কৃষকের মাটিচাপা দেওয়া মরদেহ উদ্ধার

টেকনাফে গহীন পাহাড়ে নিখোঁজ কৃষকের মাটিচাপা দেওয়া মরদেহ উদ্ধার

টেকনাফ সংবাদদাতা

১৫ ফেব্রুয়ারি, ২০২৬ | ৬:০০ অপরাহ্ণ

টেকনাফের গহীন পাহাড়ের একটি গুহা থেকে মাটিচাপা দেওয়া অবস্থায় নিখোঁজ কৃষক মো. হোসেনের (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

রবিবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে হ্নীলা উলুচামারি গহীন পাহাড়ের একটি গুহা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

 

নিহত মো. হোসেন টেকনাফের হ্নীলা উলুচামারি এলাকার মৃত মো. আব্দুল গফুরের ছেলে।

 

স্থানীয় বাসিন্দা ছৈয়দ আলম জানান, গত ১০ ফেব্রুয়ারি বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন হ্নীলা উলুচামারির বাসিন্দা কৃষক মো. হোসেন। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। আজ সকালে গহীন পাহাড়ের গুহায় মাটিচাপা দেওয়া অবস্থায় মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরিবারসহ স্থানীয়রা ধারণা করছেন, হোসেন পাহাড়ে থাকা কিছু দুষ্কৃতিকারী অপহরণকারী কর্তৃক অপহরণের শিকার হয়েছেন।

 

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, উলুচামারির পাহাড়ি এলাকার একটি গুহা থেকে মো. হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট