চট্টগ্রাম রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬

সর্বশেষ:

‎ ‎নিহত খাইরুল বাশার কক্সবাজার জেলার উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের কাদির হোসেনের ছেলে।

রাঙ্গুনিয়ায় সড়ক পার হতে গিয়ে গাড়ির ধাক্কায় দিনমজুরের মৃত্যু

রাঙ্গুনিয়া সংবাদদাত

১৫ ফেব্রুয়ারি, ২০২৬ | ৫:৪৮ অপরাহ্ণ

চট্টগ্রামের রাঙ্গুনিয়া চন্দ্রঘোনায় সড়ক পার হতে গিয়ে অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় খাইরুল বাশার (৪৮) নামে এক দিনমজুর নিহত হয়েছেন।

 

রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম–কাপ্তাই সড়কের হাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত খাইরুল বাশার কক্সবাজার জেলার উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের কাদির হোসেনের ছেলে।

 

রাঙ্গুনিয়া ‎থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের হাজীপাড়া এলাকায় রাস্তার পাশে মো. খাইরুল বাশার নামে এক ব্যক্তিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন রাঙ্গুনিয়া মডেল থানাকে খবর দেয়া হয়।


‎স্থানীয় সুত্রে জানা গেছে, নিহত খাইরুল বাশারসহ ৬-৭ জন লোক চার মাস আগে চন্দ্রঘোনা কদমতলী এলাকায় দিনমজুর হিসেবে কাজ করার জন্য আসে। হাজীপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতো খাইরুল। কিন্ত ওই ভাড়া বাসায় কোন টয়লেট না থাকার কারণে তারা রাস্তার অপর পার্শ্বে খোলা বিলে অথবা সম্ভাব্য স্থানে টয়লেট সারতো। ‎ধারণা করা হচ্ছে, সকাল ৮টায় টয়লেট করার জন্য রাস্তার অপর পাশে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয়।


রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেন পূর্বকোণকে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট