চট্টগ্রাম শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬

সর্বশেষ:

টেকনাফে অপহৃত কিশোর উদ্ধার, মুক্তিপণ ও পাচারচক্রের ৪ সদস্য গ্রেপ্তার

টেকনাফে অপহৃত কিশোর উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য গ্রেপ্তার

টেকনাফ সংবাদদাতা

১৪ ফেব্রুয়ারি, ২০২৬ | ৯:২৭ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে অপহৃত কিশোর জুবায়েরকে (১৭) উদ্ধার করেছে পুলিশ।

 

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) গভীর রাতে সদর ইউনিয়নের দরগাহছড়া এলাকার নুরুল ইসলামের বাড়ি থেকে জুবায়েরকে উদ্ধার করা হয়। সে হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী গ্রামের মৃত ইমাম হোছনের ছেলে।

 

এছাড়া পাচারচক্রের ৪ সদস্য—নুরুল ইসলাম, আব্দুল্লাহ, ছিদ্দিক আহমদ ও রোহিঙ্গা যুবক হামিদ উল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। একইসঙ্গে অপহরণে ব্যবহৃত একটি টমটম গাড়ি জব্দ করা হয়।

 

শনিবার (১৪ ফেব্রুয়ারি) টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।

 

তিনি বলেন, প্রায় দুই মাস আগে তাকে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নিয়ে গিয়ে মায়ানমারের জঙ্গলে ৫০ দিন আটকে রাখা হয়েছিল। বয়স কম হওয়ায় তাকে পুনরায় বাংলাদেশে এনে নুরুল ইসলামের বাড়িতে বন্দী রেখে মুক্তিপণ দাবি করা হয়। ভুক্তভোগীর পরিবার বিকাশে ৪০ হাজার টাকা দিলেও অপহরণকারীরা আরও টাকা দাবি করে।

 

গ্রেপ্তাররা একটি সংঘবদ্ধ পাচারকারী চক্রের সদস্য বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট