চট্টগ্রাম শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬

সর্বশেষ:

গোয়ালঘরের তালা ভেঙে ৩ গরু চুরি আনোয়ারায়, ৯ লাখ টাকার ক্ষতি

গোয়ালঘরের তালা ভেঙে ৩ গরু চুরি আনোয়ারায়, ৯ লাখ টাকার ক্ষতি

আনোয়ারা সংবাদদাতা

১৪ ফেব্রুয়ারি, ২০২৬ | ২:৩৭ অপরাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারায় গোয়ালঘরের তালা ভেঙে তিন গরু চুরি হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বারশত ইউনিয়নের মিন্নত আলী দোভাষীর হাট এলাকায় এ ঘটনা ঘটে।

 

এতে ক্ষতিগ্রস্তরা হলেন- ওই এলাকার কামাল উদ্দিন ও মোহাম্মদ আইয়ুব।

 

কামলা উদ্দিনের ছেলে মোহাম্মদ ফুরকান জানান, প্রতিদিনের মতো রাতে গোয়ালঘরে তালা দিয়ে ঘুমাতে যায়। ভোরে পাশের বাড়ির গোয়ালঘরের গরু চুরির খবর পেয়ে আমাদের গোয়ালঘরে গিয়ে দেখি দরজার তালা কাটা এবং দরজা ভাঙা। পরে দুটি গরু না পেয়ে নিশ্চিত হই গরুগুলো চুরি হয়েছে। একইসাথে পাশের বাড়ির গোয়ালঘর থেকে একটি গরু চুরি হয়েছে বলেও জানান তিনি।

 

ক্ষতিগ্রস্তরা বলছেন, চুরি যাওয়া গরুর মূল্য প্রায় ৯ লাখ টাকা।

 

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট