চট্টগ্রাম শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬

সর্বশেষ:

কাপ্তাইয়ে ছাদে সাইকেল চালাতে গিয়ে আহত শিশু
আহত শিশু সিনান

কাপ্তাইয়ে সাইকেল চালাতে গিয়ে ছাদ থেকে পড়ে আহত শিশু

কাপ্তাই সংবাদদাতা

১৪ ফেব্রুয়ারি, ২০২৬ | ২:০৭ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাই উপজেলায় দোতলার ছাদ থেকে পড়ে সিনান নামে ৪ বছরের এক শিশু আহত হয়েছে।

 

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় উপজেলার ৪ নম্বর ইউনিয়নের নতুন বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

 

আহত সিনান কাপ্তাই নতুন বাজারের সোনিয়া ক্লথ স্টোরের মালিক মো. খোরশেদ আলমের নাতি বলে জানা গেছে।

 

আরও জানা যায়, ছাদে রেলিং না থাকায় সাইকেল চালাতে গিয়ে হঠাৎ নিচে পড়ে যায় শিশু সিনান। তাকে প্রথমে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চন্দ্রঘোনা খ্রিষ্টিয়ান হাসপাতালে ভর্তি করা হয়।

 

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট