
চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে মোমবাতি ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন আহত হয়েছেন। তবে সংঘর্ষের এ ঘটনা ভোটকেন্দ্র থেকে ১০০ গজ দূরে সংগঠিত হয়।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে আনোয়ারার বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।
সংঘর্ষে আহত আসিফ (২৪) মোমবাতি প্রতীকের সমর্থক বলে জানা যায়।
সুন্নী জোটের মোমবাতি সমর্থকদের অভিযোগ, বিএনপি সমর্থক প্রায় ৫০ জনের একটি দল কেন্দ্রের বাইরে এসে মোমবাতি প্রতীকের সমর্থকদের ওপর হামলা চালায়। এতে তাদের কয়েকজন আহত হয়।
ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে কেন্দ্রের ভেতরে ভোটগ্রহণ স্বাভাবিক রয়েছে। এ ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. হাসানুল হক জানান, সংঘর্ষের ঘটনা কেন্দ্র থেকে ১০০ গজ দূরে ঘটেছে। এতে কেন্দ্রে কোন প্রভাব পড়েনি।
পূর্বকোণ/পিআর