
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিলেন চট্টগ্রাম–১৪ চন্দনাইশ আসনে বিএনপির প্রার্থী জসিম উদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা ১৮ মিনিটে উত্তর গাছবাড়িয়া বশরত আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়েছে টানা চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ করা হবে আজ। একটি আসনের (শেরপুর-৩) প্রার্থীর মৃত্যু হওয়ায় নির্বাচন স্থগিত রয়েছে।
পূর্বকোণ/পিআর