
চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিন ভোট দিয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯ টার দিকে লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৮ নাম্বার ওয়ার্ডের সুখছড়ি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট দেন।
এর আগে, সকাল ৮ টা ৫০ মিনিটে কেন্দ্রে আসেন নাজমুল মোস্তফা আমিন।
ভোট দিয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘জনগণের রায় যেটাই হোক, আমরা মেনে নেব।
পূর্বকোণ/সিজান/পারভেজ