
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত স্টোর রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে।
রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর অর্জুন বাড়ৈ জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ৫০ হাজার টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন লাগার কারণ তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে নিশ্চিত করেন। ৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।
পূর্বকোণ/পিআর